ইসলামের ইতিহাসে 'চার খলিফা' একটি ভুল প্রচলন। মূলত খলিফা পাঁচজন। নবী-দৌহিত্র হযরত হাসান ইবনু আলি রাযিয়াল্লাহু আনহু পঞ্চম খলিফা হিসেবে স্বীকৃত। আরও একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, ইসলামি রাজনীতি খিলাফাত থেকে সরে গিয়ে ইমারতের দিকে বাঁক বদলের কেন্দ্রও হাসান ইবনু আলি রাযিয়াল্লাহু আনহু। 'খিলাফাত আলা মানহাজিন নুবুওয়্যাহ' প্রসঙ্গে আল্লাহর রাসূলের বলে যাওয়া তিরিশ বছরের মেয়াদ তাকে দিয়েই শেষ হয় এবং তারপর শুরু হয় উমাইয়া শাসন। ইতিহাসের এই গুরুত্বপূর্ণ বাঁকটি সম্পর্কে সঠিক ধারণা না থাকার কারণে অনেকের ঈমান নিজের অজান্তেই ভিন্ন দিকে ঘুরে গিয়ে বিধ্বস্ত হয়ে যায় । আমরা যে হাসানকে জানি নবী-দৌহিত্র হিসেবে, ইসলামের ইতিহাসে তার গুরুত্বপূর্ণ স্থান ও অবস্থান অনালোচিতই রয়ে গেছে। ড. আলি মুহাম্মাদ সাল্লাবি এই গুরুত্বপূর্ণ পয়েন্টে কাজ করেছেন এবং বাংলাভাষীদের জন্য অনুবাদ তুলে এনে প্রকাশ করেছে সিয়ান পাবলিকেশন।